June 1, 2026, 7:33 am
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে : আইনমন্ত্রী নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

কুরআন পড়ানোর ঘটনাকে বর্বরতা বললেন খ্রিস্টানদের ধর্ম গুরু পোপ ফ্রান্সিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি সুইডেন এবং ডেনমার্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে অগ্নিসংযোগ এবং চরমভাবে অবমাননার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন খ্রিস্টানদের ধর্ম গুরু পোপ ফ্রান্সিস।

তিনি ধর্ম অবমাননার এই ঘটনাকে ‘বর্বরতা’ বলে তা প্রতিরোধে বিভিন্ন দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।
আর্জেন্টিনার শিয়া আলেম আব্দুল কারিম পাজকে লেখা এক চিঠিতে পোপ ফ্রান্সিস একথা বলেন। পবিত্র কুরআন পোড়ানোর বিষয়ে আব্দুল কারিম পাজ পোপ ফ্রান্সিসকে এর আগে একটি চিঠি লিখেছিলেন। গতকাল (মঙ্গলবার) ওই চিঠির জবাব দিয়েছেন পোপ ফ্রান্সিস।

গত সপ্তাহে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্ম গুরুকে লেখা চিঠিতে আব্দুল কারিম পাজ পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়ে বলেছিলেন, যারা এই জঘন্য কাজ করেছে তারা মূলত আব্রাহামিক ধর্মের বিরুদ্ধে।

জবাবে পোপ ফ্রান্সিস লিখেছেন, “পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা সত্যিই বর্বর কাজ। মানুষের মধ্যে সংলাপ অনুষ্ঠানের পথে এটি বাধা সৃষ্টি করে।”

এর আগেও পোপ ফ্রান্সিস ধর্ম অবমাননার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এবং এসব কাজের জন্য তিনি তার রাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। জুলাই মাসের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত আরবি ভাষার পত্রিকা আল-ইত্তিহাকে দেয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বাক-স্বাধীনতার অজুহাত তুলে পবিত্র কুরআন অবমাননার ঘটনাকে সম্পূর্ণভাবে নাকচ করেছিলেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page