August 16, 2026, 10:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরই ভুয়া : দিমিত্রি পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেও বহুবার বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর প্রচার করে রাশিয়ানদের ধোঁকা দেওয়া যাবে না। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন: পশ্চিমা মিডিয়াগুলো থেকে প্রচারিত সংবাদের বেশিরভাগই ভুয়া।

তিনি বলেন, পশ্চিমা মিডিয়াগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করেছে। তাদের প্রচারিত খবরগুলো পুরোপুরি সামরিক সেন্সরশিপের অধীনে রয়েছে। ক্রেমলিনের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, পশ্চিমা বিশেষ বাহিনী জাল রিপোর্ট প্রকাশ করার জন্য মিডিয়াগুলোকে নিয়মিত ব্রিফিং করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিল। ওই বার্তায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল দূতাবাসের বিরুদ্ধে ।

এই বিবৃতি প্রকাশের পাশাপাশি মস্কো মার্কিন কূটনীতিকদের বহিষ্কারেরও হুমকি দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page