August 29, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৫২ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হলো। পাশাপাশি বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মনোয়ারা বেগম (৪৬) নামে আরও একজন মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৩০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৪৫ এবং বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২১৫ জন রোগী।

সুজন বড়ুয়া জানান, আগস্ট মাসে ২৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছেন দুই জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, তাদের মধ্যে মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ২১৩ জন এবং জেলার অন্যান্য এলাকার ৮৪৪ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৩৮২, নারী ৮২৭ এবং শিশু ৮০৩ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, নারী সাত জন এবং শিশু ১৪ জন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page