September 24, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

বন্ধুদের খোঁজে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন বরিশালের বৃদ্ধ আবদুল মজিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।” এ ছাড়াও রয়েছে “খা খা দুপুর জুড়ে দুরত্ব, স্নিগ্ধ বাতাস বিকেল বেলার বন্ধুত্ব, রোদ বৃষ্টির পথ; সাথে থাকার শপথ, মনের খাচা নিয়েছে ব্রত, বন্ধুত্ব হবে অমর; পৃথিবীর শেষ দিন পর্যন্ত।” কবিতার এ লাইনগুলো যেন বাস্তবেই রুপ নিলো।

প্রায় ৩০ বছর ধরে বন্ধুদের সঙ্গে দেখা নেই মো. আবদুল মজিদের (৮০)।  তাই মনের টানে শেষ বয়সে এসে বন্ধুদের হন্য হয়ে খুঁজছেন তিনি। দিয়েছেন একাধিক জাতীয় দৈনিকে বিজ্ঞাপনও।

অস্ট্রেলিয়ায় স্থায়ী হলেও দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকা বন্ধুদের সঙ্গে একবার দেখা করাই যেন এখন তার জীবনের শেষ ইচ্ছা। এ বয়সে এসেও এমন বন্ধু প্রেম দেখে অবাক তার স্বজন ও প্রতিবেশীরা।

আবদুল মজিদ বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার বাসিন্দা। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী। চাকরির সুবাদে আশির দশকে লিবিয়া যান। সেখানে ১০ বছরের মতো কাটান। কর্মরত অবস্থায় সেখানে তার বেশ কয়েকজন বাংলাদেশি বন্ধু হন। নব্বইয়ের দশকে মজিদ অস্ট্রেলিয়ায় পাড়ি জমালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন দশক পরে সেসব বন্ধুর সঙ্গে দেখা করতে চলতি বছরের জুন মাসে বাংলাদেশে আসেন তিনি। কিন্তু বন্ধুদের খুঁজে না পেয়ে দিয়েছেন পত্রিকায় বিজ্ঞাপন। এখনো তাদের সন্ধান পাননি তিনি।

এ বিষয়ে মো. আবদুল মজিদ গণমাধ্যমকে বলেন, ‘চাকরি জীবনের শুরুতে প্রথমে খুলনা, পরে বরিশাল, তারপর আবার খুলনাতে কাজ করি। সেখান থেকে লিবিয়াতে ১০ বছর কাজ করি। সে সময় পাবনার হান্নান, আলাউদ্দিন, টাঙ্গাইলের রেহেনা, সুচরিতা, রাজশাহীর আব্বাস, নোয়াখালীর মনির, কুমিল্লার নুরুল ইসলামের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।’

তিনি বলেন, ‘বন্ধুদের কথা আমার প্রায়ই মনে হয়। তাদের সঙ্গে কথা বলতে পারলে হয়ত আমার এ জীবনটা আরও ভালো কাটতো।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page