November 25, 2026, 3:19 pm
শিরোনামঃ
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১০০ বারের মত পেছালো সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ; হত্যাকারী প্রভাবশালীদের ঘনিষ্ঠ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে আলামত পাঠিয়ে দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিললেও তাদের এখনো শনাক্ত করতে পারেনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তাই আটকে আছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত। এমন তথ্য জানিয়েছেন এ মামলার তদন্ত সংস্থা র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন।

আজ (সোমবার) ঢাকার কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, সন্দেহভাজন দু’জনের পরিচয় বেরিয়ে এলেই র‍্যাবের তদন্ত এগিয়ে যাবে। তবে কবে নাগাদ সেটা সম্ভব, তার কোনো ধারণা তিনি দিতে পারেননি র‍্যাব পরিচালক।

প্রায় ১২ বছর আগের এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে সোমবার শততম বারের মত সময় বাড়িয়েছে আদালত। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছিল। ওখান থেকে আসা প্রতিবেদনে দুজন সাসপেক্ট এর নমুনা পাওয়া গেছে। এই দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। র‍্যাব ‘সর্বোচ্চ গুরুত্ব এবং আন্তরিকতার সঙ্গে’ এ মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, নির্দোষ কেউ যেন কোনোভাবে অভিযুক্ত হিসেবে জড়িয়ে না যান, সেই ব্যাপারটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখছেন এলিট ফোর্স র‍্যাব।

এজন্য আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে গেল সাড়ে ১১ বছরেও বেশি সময়ে একশ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন।

তবে বিষয়টি নিয়ে নানা মহলে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান মনে করেন, হত্যাকারীরা প্রভাবশালীদের খুব ঘনিষ্ঠ। যে কারণে প্রায় একযুগে অপরাধী শনাক্ত করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে, গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত তৎপরতায় সম্পৃক্ততা বাড়ালে এ মামলার আসল রহস্য বের হয়ে আসবে বলে মনে করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page