June 19, 2026, 6:21 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ব্যতিক্রমী প্রচারণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত। সরকারের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এ কারণে ডেঙ্গু রোধে সচেতনতামূলক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুরের কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (৯ আগস্ট) সকালে রংপুর নগরীর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং  প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তারা।

দেখা গেছে, সড়কের পাশে একটি মশারি টাঙিয়ে দাঁড়ান শিক্ষার্থীরা। মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন। মশারির দুইপাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গুর মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।

ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল-সবুজ সোসাইটি রংপুর। বরিশালে প্রতিষ্ঠিত লাল-সবুজ সোসাইটি রংপুরেও কাজ করছে। এটি মূলত অনলাইনভিত্তিক সংগঠন।

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে তারা এ অভিনব প্রচারণার আয়োজন করেছে। এই অভিনব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি বলেন, লাল-সবুজ সোসাইটি সারা দেশে বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এই আয়োজনে অংশ নিয়েছি।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ অভিনব প্রচারণার লক্ষ্য হলো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা। যাতে মানুষ সচেতন হয়। কেননা রংপুরে ডেঙ্গু লার্ভা পাওয়া গেছে। পুরো বিভাগে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।

সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করছেন পথচারীসহ সচেতন সমাজ। তারা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন ও সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page