October 28, 2026, 5:41 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি প্রেসিডেন্ট এবং হামাস প্রধানের মধ্যে বিভক্তি অবসান  আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ বৃহস্পতিবার অভ্যন্তরীণ বিভক্তির অবসান এবং অভ্যন্তরীণ পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। টেলিফোন কথোপকথনে তারা জুলাইয়ের শেষের দিকে মিশরে অনুষ্ঠিত একটি বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।
এক বিবৃতিতে হামাস বলেছে, আব্বাস এবং হানিয়াহ কমিটি গঠন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একমত হওয়া কমিটি সমস্ত ফাইল নিয়ে আলোচনা করবে যাতে এটি সেক্রেটারি-জেনারেল (ফিলিস্তিনি দলগুলোর) পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।’
দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য ‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে’ এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page