August 8, 2026, 12:26 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মনের খায়েশ মিটেছে ; ভারতে ফিরতে চান স্বামী-সন্তান ছেড়ে প্রেমের টানে পাকিস্তানে যাওয়া তরুণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন তিনি। ধর্ম বদলে নাসরুল্লাহ নামের এক পাকিস্তানি তরুণকে বিয়েও করেন। কিন্তু এবার সুর বদলালেন পাকিস্তানে যাওয়া ভারতীয় তরুণী অঞ্জু। তিনি জানিয়েছেন,  তার খায়েশ মিটেগিয়েছে। এখন ভারতে ফিরে যেতে চান। তার ভাষ্যমতে, তিনি যা ভেবেছিলেন তেমনটা ঘটেনি।

কেন ফিরতে চান অঞ্জু? ভারতীয় সংবাদমাধ্যমের একটি সূত্র অনুযায়ী, ওই ভারতীয় তরুণী বলছেন, তিনি এখন দেশে ফিরে যেতে চান। তিনি বলেন, আমার মন খুব খারাপ। বাচ্চাদের কথা মনে পড়ছে। আমার জন্যই আমার পরিবারকেও হেনস্তা হতে হচ্ছে।

তিনি অবশ্য পরিষ্কার করে দিয়েছেন যে, পাকিস্তানে তিনি ভালোই আছেন। এখানে সবাই তার খুব খেয়ালও রাখছেন। কিন্তু পরিবারের কথা ভেবে আর এখানে মন বসছে না তার। তাই ভারতে ফিরতে চাইছেন অঞ্জু।

জানা গেছে, অঞ্জুর এমন পদক্ষেপের কারণে বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে ভারতে থাকা তার পরিবারকে। কাজ হারিয়েছেন তার ভাই ও স্বামী। কার্যত ‘একঘরে’ হয়ে গেছেন তার বাবা। তাদের জামাকাপড় তৈরির দোকানটিওও একপ্রকার বন্ধ হওয়ার মুখে। রাগে-হতাশায় আত্মঘাতী হওয়ার হুমকি দিয়েছেন অঞ্জুর বাবা। মেয়ের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি কয়েকদিন আগেই বলেছিলেন, আমাদের কাছে ও মৃত। অঞ্জুর বিষয়ে আর কোনো খোঁজখবর নিতেও আগ্রহী নন বলে জানান তিনি।

এমন পরিস্থিতিতে দেশে ফিরে সব প্রশ্নের উত্তর দিতে চান অঞ্জু। বেশ আফসোস করছেন তিনি। অঞ্জু বলেন, আমি একটা প্ল্যান করেই এখানে এসেছিলাম। একরকম ভেবে এসেছিলাম। কিন্তু অন্য রকম হয়ে গেল।

তিনি বলেন, তাড়াহুড়োয় আমি ভুল করে ফেলেছি। আর সেজন্য আমার পরিবারকে হেনস্তা হতে হচ্ছে। এসব আমার জন্যই হচ্ছে। আর তাই আমি খুব কষ্টে আছি। বাচ্চাদের কাছে আমার ভাবমূর্তিই বা কী হয়ে গেল।

অঞ্জু বলেন, পাকিস্তানে আসার ব্যাপারে তার একান্তই ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ ছিল। কিন্তু সেটা যে এত বড় আকার ধারণ করবে তিনি বুঝতেও পারেননি। তিনি বলেন, ভারতে ফিরতে চাই। তারপর যেটার সম্মুখীন হতে হবে সেটার মোকাবিলাও করতে চাই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page