September 28, 2026, 5:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বৈরুতে হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন ইসলামি জিহাদ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বৈরুত সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালার সঙ্গে বৈঠক করেছেন।

হিজবুল্লাহর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, সাক্ষাতে দুই নেতা ফিলিস্তিন ও লেবাননসহ বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রোববার অনুষ্ঠিত বৈঠকে ইসলামি জিহাদের পলিটিক্যাল ব্যুরোর প্রধান মোহাম্মাদ আল-হিন্দি উপস্থিত ছিলেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ ও জিয়াদ আন-নাখালা আলোচনা ও মতবিনিময় করেন।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বৈরুত সফরে গিয়ে হিজবুল্লাহ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সাক্ষাতেও দুই নেতা প্রতিরোধ অক্ষের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। ইহুদিবাদী ইসরাইল বিগত মাসগুলোতে ফিলিস্তিনি ছোট-বড় শহরগুলোর ওপর হামলা জোরদার করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দখলদার সেনাদের হামলায় ৩৬ শিশুসহ অন্তত ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page