August 5, 2026, 1:57 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ওমরাহ করতে সৌদি আরব গেলেন ডিবিপ্রধান হারুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমীন।

গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি), গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page