September 17, 2026, 2:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজী

স্টাফ রিপোর্টার : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় করলেন মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজী।

১৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে মহেশপুরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর উজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল আলম খান ও মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম ভোলন, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

সালাহউদ্দিন মিয়াজী বলেন, সমাজ তথা রাষ্টের উন্নয়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য।

তিনি সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তিনি আরো বলেন আমি মহেশপুর ও কোটচাদপুর উপজেলার মানুষকে সেবা করেই বাকী জীবনটা কাটাতে চাই।

উল্লেখ্য, সালাহউদ্দিন মিয়াজী বঙ্গবন্ধুর একান্ত সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ এ্যাডভোকেট মঈনুদ্দীন মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র।

তিনি পিতার যোগ্য ইত্তরসূরী হিসাবে ২০১৮ সাল হতে আওয়ামী লীগের রাজনীতিতে একনিষ্ঠ ভাবে জড়িত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page