August 12, 2026, 8:51 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চলতি মাসে ৬০ কেজি করে চাল পাবেন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। সারাদেশে এ মাসের খাদ্যবান্ধবে ৬০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে সারাদেশে শুরু হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচি। এরই অংশ হিসেবে সকালে নওগাঁর নিয়ামতপুরে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে গুদামে খাদ্যশস্যা ধারণক্ষমতা ২১ লাখ। বর্তমানে সরকারের খাদ্যগুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। এজন্য গুদাম খালি করার জন্য দুই মাসের চাল এই মাসে অর্থাৎ ৬০ কেজি করে দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিম্নআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই। জনসাধারণের পাশে সরকার সবসময় আছে, থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল-আটা বিক্রি কার্যক্রম চলমান আছে।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page