October 12, 2026, 9:06 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের সফল উদ্যোক্তা-খামারী বিমল প্রামানিক

এম এ কবীর, ঝিনাইদহ : একজন সফল খামারি বিমল প্রামাণিক। তিনি ৩০ বছর ধরে গরু পালনের নেশায় মগ্ন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছয়খাদা গ্রামের কৃষক বিমল প্রথমে একটি গরু পালন শুরু করেন, সেই থেকে তিনি আজ কোটিপতি।

গরু ও দুধ বিক্রি করে তিনি দুটি ফ্লাট বাড়ির মালিক, কিনেছেন ৬ বিঘা জমিও। প্রাণিসম্পদ বিভাগ বলছে, গরু পালনে এ খামারির কোনো বাড়তি খরচ না থাকায় তিনি সফল। বর্তমানে বিমলের খামারে ছোট-বড় ৪৫টি গরু রয়েছে। তার এ সফলতা দেখে এলাকায় তার মতো অনেকেই ছোট-বড় খামার গড়ে তুলেছেন।

বিমল প্রামণিক জানান, প্রতিদিন সকালে বাড়ি থেকে গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যান। তিনি বলেন,গরু লালনপালন করা তার নেশা। যতদিন বেচেঁ আছেন ততদিনই গরু পালন করবেন।

গ্রামের বাসিন্দা রইস উদ্দিন, রিনা খাতুন ও আফজাল হোসেন জানান, বিমল একটি গরু থেকে আজ কোটি টাকার মালিক হয়েছেন। গরুর ওপর নির্ভর করে তার অনেক উন্নতি হয়েছে।  বিমলের মেয়ে চন্দনা জানান, তার বাবা গরু বিক্রির টাকায় তাকে বিয়ে দিয়েছেন। আর দুই ভাইকে বিদেশ পাঠিয়েছেন। আর বিমল প্রামাণিকের স্ত্রী পদ্মা রানী জানান, প্রতিদিন সকালে গরুর পালগুলো নিয়ে যাওয়ার সময় আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দেই। আর সারাদিন সে মাঠে গরুর ঘাস খাইয়ে সন্ধ্যায় বাড়ি নিয়ে এলে গোয়ালে রাখার সময় আমি সহযোগিতা করি। খামার থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি দুধ পাওয়া যায়। সে দুধ ঘোষদের কাছে বিক্রি করি। গোবর সংগ্রহ করে সেটাও বিক্রি করি।

এ নিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী জানান, গাভি গরু পালন করে বিমল তার জীবনটাকেই পাল্টে ফেলেছেন। প্রাণিসম্পদ বিভাগ তার সার্বিক খোঁজখবর,পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছে। তিনি একজন সফল খামারী এবং উদ্যোক্তা।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page