August 5, 2026, 1:03 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

আইন করে কোরআন অবমাননা নিষিদ্ধ করছে ডেনমার্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কের সরকার জানিয়েছে, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নিচ্ছে দেশটি।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগারাদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার একটি আইনের প্রস্তাব দেবে, যেটিতে একটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় গুরুত্বপূর্ণ বস্তুর অসঙ্গত ব্যবহার নিষিদ্ধ করা হবে।’

তিনি আরও বলেছেন, ‘এই আইনের মাধ্যমে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ হবে। উদাহরণস্বরূপ— প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানো।’

ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও গত দুই মাসে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র এ ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো।

নর্ডিক অঞ্চলের এ দেশগুলোর সরকার জানিয়েছে, কোরআন অবমাননা বন্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে দেশগুলোর বিরোধী দলগুলো এসব প্রস্তাবের বিরোধীতা করেছে।

কোরআন অবমাননার জেরে ইরাকে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলা চালিয়েছিলেন সাধারণ মানুষ। এছাড়া দেশটির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কয়েকটি মুসলিম দেশ। সূত্র: আরব নিউজ

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page