September 25, 2026, 9:16 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে ওই নৌকা ডুবির ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে মেঘনা নদীর আঠারোবেকি এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে কৃষি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে চরচেঙ্গা ঘাট সংলগ্ন এলাকা থেকে বিচ্ছিন্ন দ্বীপ চর আতাউরে কৃষি কাজ করার জন্য নৌকা যোগে যাচ্ছিলেন মাঝি-মাল্লা সহ ৩৫ জন কৃষক দিনমজুর। তাদের নৌকাটি চর আতাউরের কাছাকাছি পৌঁছলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী মাছ ধরার একটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন দিনমজুর শাহজাহান।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য গতকাল থেকে অভিযান চালায় কোস্টগার্ড। সকালে মেঘনায় ভাসমান অবস্থায় শাহজাহানের মৃতদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page