August 3, 2026, 6:25 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের পছন্দ হলেও বিএনপি নেতাদের পছন্দ নয়। দেশের উন্নয়ন তাদের পছন্দ হচ্ছেনা বলেই দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বিএনপির শাসনামল দেখেছে বলেই আজ বিএনপি নেতারা মঞ্চে উঠে চেচিয়ে গলা ভাংলেও তারা আন্দোলন করার জন্য লোক পাচ্ছেনা।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা আবার দেশে জ্বালাও পোড়াও করার রাজনীতি শুরুর চেষ্টা করছে। দেশের মানুষ এখন সচেতন, বিএনপি নেতাদের ভন্ডামিতে মানুষ আর পা দেবেনা। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষ দেখেছে। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।

২৬ আগস্ট শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যদানকলে তিনি এ কথা বলেন।

স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন ও উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্থদের মাঝে খিচুড়ি  বিতরণ ককরা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page