June 7, 2026, 5:21 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের  প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
আজ এক শোক বার্তায় তিনি মরহুম কাজী শাহেদ আহমেদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাজী শাহেদ আহমেদ বাংলাদেশের সংবাদপত্র শিল্পে আধুনিক ধারার প্রচলনের পথিকৃৎ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালনে, বিশেষকরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সাহিত্যানুরাগী ছিলেন। লেখক হিসেবে বেশ কয়েকটি সাহিত্যকর্ম রেখে গেছেন তিনি। সৃষ্টিশীল কর্মবীর হিসেবে কাজী শাহেদ আহমেদ দেশ ও জনগণের সেবা করে গেছেন।
তার এই অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page