February 17, 2026, 2:32 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে রঙিন ফুলকপিতে কৃষকের মুখে হাসির ঝিলিক আসন্ন রমজানের আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের ১৫ মুসলিম পরিবারকে উৎখাত করলো ইসরায়েল ভয়ানক ইরানি অস্ত্রের আঘাতে সাগরে ডুবতে পারে মার্কিন রণতরী : খামেনেয়ি ফিলিস্তিনি জনগণের প্রতি আফ্রিকার নেতাদের সংহতি ঘোষণা হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসির সামরিক মহড়া শুরু রমজানের আগেই জমজমাট মহেশপুর বাজার ; ডাল-চিনিতে দাম বাড়তি ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ; বিএনপির নেতৃবৃন্দের পরিদর্শন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে বিএনপিকর্মীদের ঢিলে চোখে আঘাত ; ভারত পাঠানো হলো ওসিকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীদের ছোড়া ঢিলের আঘাতে বাম চোখে মারাত্মক আঘাত পান হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। চোখের উন্নত চিকিৎসার জন্য ওসি অজয় চন্দ্র দেবকে ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তার চোখের অবস্থা সংকটাপন্ন।

এর আগে গত ২২ আগস্ট পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান।

আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। আইজিপি অজয় চন্দ্র দেবের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আইজিপির ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবেকে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়েছে।

গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এসময় তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাথর ছুড়তে থাকেন। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাথরের আঘাতে কর্তব্যরত অবস্থায় হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বাম চোখে মারাত্মক আঘাত পান। তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানোর পরামর্শ দেয়।

এ বিষয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page