July 21, 2026, 9:06 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার শহরে শুক্রবার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন।

নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেদের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

দগ্ধ তিনজনের নাম জানা গেছে, যারা হলেন দুলাল মাঝি, কামাল মাঝি ও রহিম উল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, ‘দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে, যাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‘আর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে যাওয়া দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “৬ নম্বর ঘাটের সেলিম বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কূলে ফিরে। শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন।”

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page