June 1, 2026, 6:57 am
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে : আইনমন্ত্রী নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ইরাকে সড়ক দুর্ঘটনায় শিয়া সম্প্রদায়ের ১৬ তীর্থযাত্রীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতদের অধিকাংশই শিয়া জনগোষ্ঠীর।

জানা গেছে, কারবালা শহরে লাখ লাখ মানুষ আরবাইন উপলক্ষে হাজির হচ্ছে। হুসাইন ইবনে আলীর চল্লিশা উপলক্ষে প্রতি বছর এই অনুষ্ঠান হয়। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।

ইরাকের রাষ্ট্রীয় সংবামাধ্যম আএনএ জানিয়েছে, দুজাইল ও সামাররা শহরের মধ্যেবর্তী স্থানের এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।

সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য সার্ভিসের পরিচালক খালেদ বুরহান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে মৃতদের অধিকাংশই ইরানের। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সেখানের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতের কিছু আগে দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মনে করা হচ্ছে একজন চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই দুর্ঘটনাটি ঘটে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছেন, আরবাইন শুরু হওয়ার পর থেকে এই বছর ২৬ লাখ তীর্থযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। তাদের মধ্যে অনেকেই ইরান থেকে গিয়েছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page