September 24, 2026, 9:10 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চিকিৎসা নিতে পরপর ৩ দিন নিজেই হাসপাতালে এলো বানর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীরে ক্ষত নিয়ে হাসপাতাল এলাকায় এসে ঘোরাঘুরি করতে থাকে বানর। চিকিৎসা নেওয়ার পর বনে ফিরে যায় সে। পরদিন আবার হাসপাতালে আসে ওই বানর। সোমবার (৪ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো হাসপাতালের সামনে আসে ওই বানর। আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতালটির চিকিৎসকরা সোমবার তৃতীয় দিনের মতো চিকিৎসা সেবা দিয়ে তাকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের হাতে হস্তান্তর করে। পরে বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় আহত বানরকে নেওয়া হয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাসপাতালে। সেখানেই বর্তমানে আহত বানরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বানরটি আসে। ওইসময় বানরের শরীরের পেছনের অংশের একটি গভীর ক্ষত দেখা যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে বানরটি বনে চলে যায়। পরদিন (রোববার) বিকেলে বানরটি পুনরায় হাসপাতাল এলাকায় আসে। ওইদিন বানরটিকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বানরটি আবার হাসপাতালে চলে যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, সবশেষ সোমবার সকালে পুনরায় বানরটি হাসপাতালে আসে। এদিনও তাকে চিকিৎসা দেওয়া হয়। এসময় ধৈর্য ধরে বানরটি অপেক্ষা করে। একপর্যায়ে তার ক্ষত গুরুতর হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় বানরটি ধরে নিয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, বানরটিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হওয়া হয়। সেখানে ব্যান্ডেজ খুলে তার ক্ষত গুরুতর দেখা যায়। পরে সোমবার বিকেলে সেটিকে সিভাসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page