November 26, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তিন মাস ঝুলে আছে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৮১ জনের নিয়োগ নিয়ে হতাশা

এম এ কবীর, ঝিনাইদহ : নিয়োগপত্র ইস্যু না করতে মন্ত্রনালয়ের বা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কোন বিধি নিষেধ নেই, তবু প্রায় তিনমাস আটকে আছে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তিনটি পদে ৮১ জনের নিয়োগ পক্রিয়া।

এ নিয়ে চাকরী প্রত্যাশীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। লিখিত ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশের পরও ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এই রহস্যজনক নীরবতা চাকরী প্রত্যাশী ভাবিয়ে তুলেছে। চাকরী প্রত্যাশী ৮১টি পরিবার প্রতিদিন নানামুখী সংকটের মুখোমুখি হচ্ছেন। কি কারণে নিযোগপত্র ইস্যু করা হচ্ছে না তা নিয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলছে না।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এফডবিøউএ পদে ৬৭ জন, এফপিআই পদে ৭ জন ও আয়া পদে ৮জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ১০ মে ৩৯৩ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ন দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়। ১১ দিন পর অর্থাাৎ ২১ মে লিখিত পরীক্ষায় উত্তীর্নদের মৌখিক পরীক্ষা গ্রহন করে ওই দিনই ঝিনাইদহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদস্য সচিব ও ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আল কামাল ও সদস্য ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ সাক্ষরিত ৮১ জনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

চুড়ান্ত ফলাফল প্রকাশের সাড়ে ৩ মাস অতিবাহিত হলেও তাদের নিয়োগপত্র প্রদান করা হয়নি। ফলে এক অজানা আতংকে চাকরী প্রত্যাশীদের দিন কাটছে। চুড়ান্ত ফলাফলে উত্তীর্ন কালীগঞ্জের শিবনগর গ্রামের সাইদ হাসান জানান, দ্রæত নিয়োগপত্র ইস্যূ হলে আমরা চিন্তামুক্ত হতাম। তিনি বলেন এ নিয়ে পরিবারের মানুষ চিন্তায় আছে। কোটচাঁদপুরের নওদাগ্রামের সোহাগ মোস্তফা বলেন, চুড়ান্ত ফলাফলের পরও নিয়োগপত্র ইস্যু না করায় আমাদের উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। চন্ডিপুর গ্রামের হারুন অর রশিদ বলেন, যারা চাকরী পাচ্ছেন তাদের মধ্যে প্রায় সবাই নি¤œবিত্ত পরিবারের সদস্য। যত দ্রæত সম্ভব তিনি নিয়োগপত্র প্রদানের দাবী জানান।

কেন নিয়োগপত্র ইস্যু হচ্ছে না এ নিয়ে নিয়োগ বোর্ডের সদস্য ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ বলেন, নিয়োগ দিতে তো কোন বাধা দেখছি না। তবে এটা ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা ভালো বলতে পারবেন। তিনি বলেন, ওই দপ্তরে পরিপূর্ণ একজন উপ-পরিচালকের অভাবে হয়তো নিয়োগপত্র ইস্যু করতে পারছে না।

ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এবিএম শরিফুল হক জানান, নিয়োগ তো আর বাতিল হয়নি, তবে এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রনালয় একটি তদন্ত করেছে। তদন্ত রিপোর্টটি হাতে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিয়োগপত্র ইস্যু না করতে মন্ত্রনালয়ের বা অন্য কারো নিষেধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত উপ-পরিচালক এবিএম শরিফুল হক বলেন, না কারো নিষেধ নেই, তবে একজন দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালকের সাক্ষরে নিয়োগপত্র ইস্যু হলে চাকরী প্রত্যাশীরা অবসর জীবনে ঝামেলা মুক্ত থাকবেন। তাদের এই দিকটাও বিবেচনা করা হচ্ছে। আমি ঝিনাইদহের অতিরিক্ত দায়িত্ব পালন করছি মাত্র। তিনি বলেন আগামী ১৫ দিনে মধ্যে হয়তো একটা সুরাহা হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page