August 3, 2026, 4:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

মাদকসেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৪ শিক্ষার্থীকে ৩ সেমিস্টারের জন্য বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর থেকে শাস্তির বিষয়টি প্রকাশ করা হয়। বহিষ্কার হওয়া ৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা শৃঙ্খলা বিভাগের ছাত্র। তবে তাদের ভবিষ্যৎ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাম জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরিফুল হাসান লিমন জানান, গত বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের একটি মেসে (ছাত্রাবাস) অভিযান চালিয়ে তাদের চারজনকে মাদক সেবনের প্রস্তুতির সময় আটক করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় ওই চারজনকে ৩ সেমিস্টারের জন্য সাময়িক বরখাস্ত, ১০ হাজার টাকা জরিমানা, অভিভাবকদের জরুরি তলব ও আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

ছাত্র বিষয়ক পরিচালক জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা সন্তোষজনক জবাব দিলে শাস্তি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বহিষ্কৃত চারজনের মধ্যে তিনজন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ও অপরজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page