July 4, 2026, 5:27 am
শিরোনামঃ
চট্টগ্রামে বায়তুল মাহমুদ জামে মসজিদের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মুসল্লীদের মানববন্ধন খামেনি হত্যার নিন্দা জানালেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন দেশের নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচ আধুনিক টহল বোট নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি রাজশাহীতে শিক্ষার্থী না থাকায় ১৫৪ কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত তেহরানে খামেনির মরদেহের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলো কিউবা ন্যাটোর সামরিক ব্যয় হাস্যকর : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির মতবিনিময় সভা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ উপলক্ষে জাতীয় পার্টি ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর দুপুরে হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান।সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিরিনা আক্তার, জাপা নেতা শাহাবুদ্দিন, সোহেল আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঝিনাইদহ-২ আসনে জাতীয় পার্টির একক এমপি পদপ্রার্থী হিসাবে মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমানকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page