September 17, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে জনতার ঢল

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উজ্জীবিত হয়েছে।

সারাদেশে বি.এন.পি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোমবার বিকালে উপজেলা দোয়েল চত্বরে স্লোগানে মুখরিত  প্রতিবাদ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়ার  সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র ফারুক হোসেন, সাবেক পৌর মেয়র শাহিনুর রহমার রিন্টু, পৌর সভাপতি ও সাবেক প্যানেল মেয়র খাইরুল ইসলাম, যুবলীগ, কৃষকলীগ ,সেচ্ছাসেবকলীগ,ব ঙ্গবন্ধু সৈনিক লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন হটকারী, নৈরাজ্য ও অপপ্রচার করে কখনও শান্তিপ্রিয় জনসাধারণকে পাশে পাওয়া যাবে না। বর্তমান সরকারের উন্নয়নে ইর্ষান্মিত হয়ে বিএনপি জামাত নৈরাজ্য শৃষ্টি করে প্রভুদের নির্দেশনায় দেশের অভ্যন্তরে অশান্তি সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েছে। হাজার হাজার নেতা ও কর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশে প্রমান করেছে হরিণাকুণ্ডুর মাটি শেখ হাসিনার ঘাটি, হরিণাকুণ্ডুর মাটি আওয়ামী লীগের ঘাটি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page