November 28, 2026, 11:36 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

আরও চারদেশের তথ্যের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক গোয়েন্দা সংস্থা থেকে বেশ কিছু খবর এসেছিল কানাডার কাছে। সেই সূত্রের ওপরভিত্তি করেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

চাঞ্চল্যকর এই দাবি করলেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন। কয়েকদিন আগেই সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্টসহ বেশ কয়েকটি দেশের গোয়েন্দা চক্রের (ফাইভ আইজ) সাহায্যেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের তদন্ত চালাচ্ছে কানাডা। সেই খবরেই এবার সমর্থন দিলেন মার্কিন কূটনীতিক।

কী এই ফাইভ আইজ? ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্সের এই গোষ্ঠীর সদস্য পাঁচ দেশ। কানাডা ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গোটা বিশ্বে ঘটে চলা নানা রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও চরবৃত্তির ওপর এই দেশগুলো একসঙ্গে নজর রাখে। পঞ্চ চক্র হিসাবেও পরিচিত এই গোষ্ঠী।

কয়েকদিন আগেই কানাডার একটি সংবাদমাধ্যম জানায়, হরদীপ সিং খুনের তদন্তে কানাডাকে সাহায্য করেছিল আরও চারটি দেশ, অর্থাৎ এই ফাইভ আইজ।

একটি সাক্ষাৎকারে ডেভিড কোহেন বলেন, ফাইভ আইজের তথ্যেরভিত্তিতেই ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী। তবে ওয়াশিংটন পোস্টের একটি খবর একেবারে উড়িয়ে দিয়েছেন কোহেন। ওই খবরে বলা হয়েছিল, কানাডা চায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু দেশগুলো যেন প্রকাশ্যে ভারতের নিন্দা করে। কিন্তু এই খবরটি উড়িয়ে দিয়েছেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page