July 24, 2026, 12:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারে ঋণের সূদের জন্য নারীকে বিবস্ত্র করে নির্যাতন

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রামের প্রভাবশালীর কাছ থেকে দুই হাজার টাকা ঋণ নিয়েছিলেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। যথাসময়ে সেই টাকা শোধও করেছিলেন তিনি। কিন্তু তারপরও সুদ হিসেবে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছিল। তা দিতে রাজি না হওয়ায় ঋণগ্রহীতার স্ত্রীকে মারধর, প্রকাশ্যে বিবস্ত্র করা, এমনকি তার মুখের ওপর মূত্রত্যাগের ঘটনা ঘটিয়েছে প্রভাবশালীরা। সম্প্রতি ভারতের বিহার রাজ্যে ঘটেছে বর্বরোচিত এই ঘটনা। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, পাটনা জেলার মসিমপুর গ্রামে প্রমোদ সিংয়ের কাছ থেকে দেড় হাজার রুপি (১ হাজার ৯৭৭ টাকা প্রায়) ধার নিয়েছিলেন দলিত ওই নারীর স্বামী।

যথাসময়ে তারা সেই টাকা পরিশোধও করেছিলেন তারা। কিন্তু সুদ হিসেবে আরও অর্থ দাবি করছিলেন প্রমোদ সিং।

সুদের এই বাড়তি টাকা দিতে অস্বীকার করলে প্রভাবশালী প্রমোদ সিং, তার ছেলে ও অন্যান্য সহযোগীরা ওই নারীর ওপর হামলা চালায় এবং বিবস্ত্র করে ফেলে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে টিউবওয়েল থেকে পানি আনার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন তিনি। এসময় প্রমোদ, তার ছেলে অংশু এবং আরও চার ব্যক্তি তাকে জোর করে ধরে নিয়ে যায়।

গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে ওই নারীকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং বিবস্ত্র করে ফেলা হয়। এরপর প্রমোদ সিং তার ছেলেকে ওই নারীর মুখে মূত্রত্যাগের নির্দেশ দেন।

এই পরিস্থিতি থেকে কোনোক্রমে পালিয়ে আসতে সক্ষম হন ভুক্তভোগী নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মধ্যরাতে তাকে খুঁজতে বেরিয়েছিলেন সবাই। এসময় ওই নারীকে বিবস্ত্র অবস্থায় বাড়ির দিকে দৌড়ে আসতে দেখেন তারা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ছয় আসামিকে খুঁজছে পুলিশ।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page