June 15, 2026, 11:01 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভবিষ্যত ভেবে অবসর গ্রহণের আগেই অটোরিকশা চালাচ্ছেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের ভিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবসর সামনে, আগে থেকেই অটোরিকশা চালানো শুরু করেছেন পাকিস্তানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। আর তাতে সবার কাছে প্রশংসায় ভাসছেন এই ভিসি।

বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটির ভিসি ড. মনসুর আকবর কুন্দির চলতি মাসেই বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক দায়িত্ব দেওয়া হলেও তিনি পদত্যাগ করেছেন।

উপাচার্য মনসুর আকবর স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি মানুষকে বার্তা দিতে চাচ্ছিলেন যে, পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকটে কারো অটোরিকশা চালাতে লজ্জা পাওয়া উচিত না। সামাজিক অবস্থান বা মর্যাদা যাই হোক না কেন, কোনো কাজ করার ক্ষেত্রে লজ্জা বা দ্বিধা থাকা উচিত নয়।

মনসুর আকবর, বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি এবং গোমাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উচ্চ শিক্ষা কমিশনের নির্বাহী বোর্ডের একজন সদস্য। মনসুর আকবর এর আগে বেলুচিস্তান ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন।

দেশের সংকট মুহূর্তে তিনি জনগণের মধ্যে ‘কোনো কাজই অসম্মানজনক নয়’ এই বার্তা ছড়িয়ে দিতে অটোরিকশার চালক হয়েছেন। সেই সঙ্গে দেশের যেসব খেটে খাওয়া মানুষ অক্লান্ত পরিশ্রম করে আয়–রোজগার করেন তাদের সঙ্গে সংহতি জানানোও তার উদ্দেশ্য।

পাকিস্তানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল মুলতান ইউনিভার্সিটি। এটি পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page