September 8, 2026, 9:16 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার মৃত নূরতাজ মোল্লার ছেলে।

সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত শফিক জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে তার ছেলের দোকানে যাচ্ছিলেন। পথে বিশ্বরোড মোড় নামার পর পাঁয়ে হেটে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন।

পরে লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page