September 23, 2026, 12:00 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানাল চোর !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে চুরি করতে ঢুকছিলাম, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন।’ একটি দোকানে চুরি করতে ঢুকে গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এভাবে আকুতি জানায় হৃদয় নামের এক চোর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে দোকান থেকে হৃদয় নামে একজন ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।

কল করে হৃদয় বলেন, ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

থানা পুলিশের এসআই আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা হৃদয়কে ধরে ফেলেছে এবং মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং পরবর্তীতে থানায় নিয়ে আসে।

কদমতলী থানার এসআই আল আমীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page