October 7, 2026, 1:44 pm
শিরোনামঃ
মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্দ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ 

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা পরিষদের উদ্দ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গরীব মেধাবী ও অসহায় মহিলাদের মাঝে এসব বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম.হারুন অর রশিদ বাই-সাইকেল ও সেলাইমেশিন তাদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য অনিতা রানী, সহকারী প্রকেীশলী মোঃ রফিকুল ইসলাম, সিএ শেখ শফি উদ্দিন, শেখ লোকমান হোসেন আপেল।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ৯০ টি বাই-সাইকেল ও ১৫৩ টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে । যা চলমান রয়েছে। এর মধ্যে ৭০টি বড় এবং ২০টি ছোট সাইকেল রয়েছে।

তিনি আরো জানান, পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়ায় ও শোকের মাস আগষ্ট হওয়ার কারনে এসব বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করতে একটু দেরী হয়েছে ।

 



Our Like Page