August 28, 2026, 11:27 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এম কবীর,ঝিনাইদহ : তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও টিআইবি’র আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসারসাদিয়া জেরিন, জেলা টিআইবি’র সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা তথ্য অধিকার নিশ্চিত করতে ও তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহের পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page