April 11, 2026, 7:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

বিদেশীদের হাতে-পায়ে ধরে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবেনা  — এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, বিদেশীদের হাতে-পায়ে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবেনা। এ দেশের মালিক বিদেশীরা না। এ দেশের মালিক এ দেশের জনগন। তাই জনগনের সর্মথন ছাড়া ক্ষমতায় আসা যাবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে দেশের জনগন তা দেখেছে। তাই বিদেশীদের হাত-পা ধরে কোন লাভ নেই। হাত-পা ধরা বাদদিয়ে নির্বাচনে আসেন। দেশের জনগন আপনাদের ভোট দিয়ে আপনারা ক্ষমতায় আসবেন। তাছাড়া আপনাদের ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। বিএনপি-জামাতের উদ্যোশ্য করে তিনি আরো বলেন আপনারা ক্ষমতায় থেকে কি করেছেন তা দেশের জনগন দেখেছে। তাই আন্দোলন করে কোন লাভ নেই।

আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর সোনলী ব্যাংক চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সহ-সভাপতি সালাহ উদ্দীন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএ আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, শ্রমিকলীগ নেতা আবু জাফর প্রমুখ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page