September 24, 2026, 10:22 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ‘দুই মিনিটে বাজার’ ; চালের কেজি ১ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন। আয়-ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। এমন সব মানুষের জীবনে  স্বস্তি ফেরাতে নরসিংদী জেলায় এবার নেওয়া হয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ।

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন নরসিংদী শহরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য প্রতীকী মূল্যে ব্যাগভর্তি বাজারের আয়োজন করেছে।

‘দুই মিনিটে বাজার’ শিরোনামে এই বিশেষ বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়েছে।

এর মধ্যে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি মশুর ডাল, এক টাকায় এক কেজি আটা, এক টাকায় এক কেজি লবণ, তিন টাকায় এক কেজি চিনি, দুই টাকায় এক ডজন ডিম, দুই টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগিসহ প্রায় ২৫টি আইটেম।

নামমাত্র এই মূল্যে এই বাজারে সর্বমোট ১০ টাকার বাজার করা যায় সাধারণ বাজারে যার বাজার মূল্য প্রায় ৭০০ টাকা। গ্রহীতাকে প্রয়োজন মতো পণ্য বাছাই করার সুবিধা দিতে ভিন্নধর্মী এই আয়োজন।

রোববার (১ অক্টোবর) নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে দুই মিনিটে বাজারে পণ্য কেনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় বিদ্যানন্দের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করে। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ‘দুই মিনিটে বাজার’ থেকে কেনাকাটার সুযোগ পায়। বিদ্যানন্দের পক্ষ থেকে জানানো হয়, এটি বিদ্যানন্দের একটি মডেল প্রোগ্রাম। এ ধরনের প্রোগ্রাম বিভিন্ন জেলা শহরে আয়োজন করা হচ্ছে ধারাবাহিকভাবে। সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আরও ব্যাপকভাবে এই ধরনের আয়োজন করা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page