November 26, 2026, 7:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চুরির মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতেও চুরি ; মহাচোর খেতাব তাকেই দেওয়া হউক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোটরসাইকেল চুরির মামলায় হাজিরা দিতে গিয়ে চট্টগ্রাম আদালতপাড়া থেকেও মোটরসাইকেল চুরি করে চোর। আদালতপাড়া থেকে চুরি করা সেই মোটরসাইকেল কুমিল্লায় নিয়ে একজনের কাছে বিক্রি করে। আবার কুমিল্লা থেকে ফেরার সময় অন্যজনের মোটরসাইকেল চুরি করে কক্সবাজারে আরেকজনের কাছে বিক্রি করে। কক্সবাজার থেকে ফেরার পথে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা নিয়ে বিক্রি করে মো. রিপন (৩২)।

বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার একটি দল তাকে নগরীর মেরিনার সড়ক এলাকা থেকে গ্রেফতার করে। পাশাপাশি তার স্বীকারোক্তি মোতাবেক কুমিল্লার চৌদ্দগ্রাম থানা ও নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদের জিলানী ওরফে অভি (২৬) এবং বুধবার দিনগত রাতে কক্সবাজারের মহেশখালী থানা এলাকা থেকে সজীবুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

রিপন চট্টগ্রামের পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের সিরাজশাহ মাজার বাড়ির আবদুল আলীমের ছেলে, আবদুল কাদের জিলানী কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ডিমাতলী গ্রামের মনু মেকারের বাড়ির মৃত মনু মিয়ার ছেলে এবং সজীবুল ইসলাম কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ী ইউনিয়নের মনহাজীর পাড়ার মো. মোস্তাকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, মূলত রিপন বিভিন্ন এলাকা থেকে লক করা মোটরসাইকেল ‘মাস্টার কবু’ দিয়ে দ্রুত আনলক করে চুরি করে নিয়ে যায়। চোরাই মোটরসাইকেল এক জায়গায় বিক্রি করে সেখান থেকে পুনরায় আরেকটি চুরি করে অন্য জায়গায় বিক্রি করে। আমরা অভিযান চালিয়ে রিপনসহ তার দুই সহযোগীকে কুমিল্লা ও কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রিপনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী, বাকলিয়া, পাঁচলাইশ, পটিয়া, ফেনী সদর থানা ও কুমিল্লার নাঙ্গলকোট থানায় মোট ৮টি মোটরসাইকেল চুরির মামলা আছে। আবদুল কাদের জিলানীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীর সোনাগাজী থানায় মোটরসাইকেল চুরি ও মারামারির মোট ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page