August 28, 2026, 12:51 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের আজমপুরে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চেয়ে এমপি চঞ্চলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন এলাকার মানুষের কাছে তুলে ধরে ও শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনে এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আজ ৭ অক্টোবর শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি আজমপুর ইউনিয়নের রামচদ্রপুর, বলিভদ্রপুর, আজমপুর, মালাধারপুর, গৌরীনাথপুর ও আলামপুর বাজারে ও গ্রামে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরে ও উন্নয়নের প্রতীক  নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

এ সময় তার সাথে ছিলেন পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক আকিদুর রহমান, আজিজুর রহমান মন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন কর্মকার ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীনসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ



Our Like Page