June 20, 2026, 2:54 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের বিশেষ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে সমগ্র উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

রবিবার উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক রুপন কান্তি নাথসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

জানা যায়, শুভ উদ্বোধনের মাধ্যমে লোহাগাড়ার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ এই অভিযান একযোগে পরিচালিত হয়। মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ কর্তৃক বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয় আঙ্গিনা যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং শ্রেণিকক্ষগুলোও যাতে অপরিষ্কার না থাকে সেজন্য এই কার্যক্রম।

ইউএনও শরীফ উল্যাহ জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের বয়স কম। তাদের জন্য শিক্ষার পরিবেশটা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় হওয়া জরুরি।একই সঙ্গে তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। ডেঙ্গুসহ অন্যান্য বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিশেষ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পরবর্তীতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নানান স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পারবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page