July 21, 2026, 3:29 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ ফেরত দেবে মালয়েশিয়ার কোম্পানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান। সম্প্রতি এক চিঠিতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের পর যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তারা এই অর্থ প্রাপ্তির যোগ্য হবেন বলে জানিয়েছেন কোম্পানিটি।

তিনি বলেন, ‘এই কোম্পানিতে আগে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের hr@unitedplantations.com এ ই-মেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ৩০ জুন ২০২৪-এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব, হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।’

চিঠিতে নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের শ্রমিকদের তালিকাও যুক্ত করা হয়েছে। তবে কার কত টাকা পরিমাণ অভিবাসন ফি ফেরত দেওয়া হবে, সেটি উল্লেখ্য করা হয়নি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page