October 16, 2026, 5:45 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর পার্বতীপুর উপজেলায় স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় স্বামী মুজিবুর রহমানকে (৬৪) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ ২ আদালতের বিচারক শ্যামসুন্দর এ রায় দেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি মুজিবুর রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়ার তাছির উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৫ অক্টোবর স্বামী মুজিবুর রহমানের সঙ্গে স্ত্রী কোহিনুর বেগমের সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এর এক পর্যায়ে ছেলেরা বাবা-মায়ের বিবাদ মিটিয়ে রাতে খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমিয়ে পড়েন। পরের দিন ২৬ অক্টোবর স্ত্রী কোহিনুর বেগমের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন স্বামী মুজিবুর রহমান পালিয়ে যায়। পরে নিহত কোহিনুর বেগমের ভাই জিয়াউর রহমানকে মোবাইল ফোনে মুজিবুর রহমান হত্যার কথা শিকার করেন।

এ ঘটনায় কোহিনুর বেগমের বড় ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবা মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় ১০ বছর পর আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি বলেন, দীর্ঘদিন উভয়পক্ষের যুক্তিতর্ক ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আজকে স্বামী মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page