September 14, 2026, 4:07 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনে ১১২ টাকায় ৮৬ জনের সরকারি চাকরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেখ রাসেল দিবসে সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনে চাকরি পেলেন ৮৬ জন কর্মচারী।

বুধবার (১৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসসমূহের জন্য ২০তম গ্রেডে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও বেয়ারার পদে ৮৬ জন কর্মচারী।

মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে সকলের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়। তৎপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ প্রশাসনের আওতাধীন অফিসসমূহে ৭টি পদে ৫২ জন এবং রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসমূহে ২টি পদে ৩৮ জন জনবল নিয়োগের লক্ষ্যে গত ২১শে জুন বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ২৫ জুন হতে ৩১ জুলাই পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অতঃপর ১৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ৩ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা ও কোটার ভিত্তিতে সাধারণ প্রশাসনের অধীন ৪টি পদে ৪৮ জন এবং রাজস্ব প্রশাসনের অধীন ২টি পদে ৩৮ জন মোট ৮৬ জন নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হন। গত ৫ অক্টোবর জারিকৃত নিয়োগ আদেশের প্রেক্ষিতে ৮৬ জন কর্মচারী বুধবার শেখ রাসেল দিবসে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার নিকট যোগদান করেন।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় সরকারি চাকরিতে ৮৬ জন কর্মচারীর এ নিয়োগ টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, মুজিববর্ষের অঙ্গীকার প্রতিপালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় তা অর্জনে বর্তমান সরকারের কর্মপ্রচেষ্টা ফুটিয়ে তোলে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page