August 28, 2026, 4:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় নব-নির্মিত ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবায় নব-নির্মিত ২০ শয্যা হাসপাতালের উদ্বোধন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আগমন উপলক্ষেহাসপাল চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ অক্টোবর শুক্রবার সকালে হাসপাতাল চত্বরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চলের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেদায়েত বিন সেতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বাপন, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী মিয়া, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইন্তাদুল ইসলাম ইন্তাসহ বাঁশবাড়ীয়া, কাজিরবেড়, পান্তাপাড়া ও যাদবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।

আগামী ২৫ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভৈরবার সাকোর খালে নব-নির্মিত ২০ শয্যা হাসপাতালটি উদ্বোধন করবেন বলে উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানাগেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page