June 22, 2026, 8:16 pm
শিরোনামঃ
মাগুরায় সমাজসেবা অফিসারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ; তদন্তে মিলেনি অভিযোগের সত্যতা তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে কৃষি উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর সদর উপজেলায় কানাইপুর ইউসিবি ব্যাংকের সিএসআর প্রকল্প ২০২৩ এর ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কানাইপুর স্কুল এন্ড কলেজের হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে ৬০ জন কৃষক অংশ নেন।

এতে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ ভরসার নতুন জানালা প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কানাইপুর ইউনিয়নের প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জিব কুমার বিশ্বাস, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কানাইপুর শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আসিফ হোসেন। উক্ত প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিতে সমৃদ্ধি অর্জনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান ও এফএডিপি কে এম আনিসুর রহমান বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছে। কৃষক যাতে খুব সহজেই সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছে। এজন্য প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা।

তিনি বলেন, প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই সেই লক্ষ্য অর্জনে ইউসিবি ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য নগদ ১৫ হাজার টাকা এবং ধান, মসুরি ও সরিষার বীজ প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page