September 5, 2026, 12:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

অস্ত্রোপচারের পর আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়।

টিপস প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে কাজটি শেষ হওয়ার কথা জানিয়ে বলেন, এখন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই চিকিৎসক বলেন, টিপস করার ফলে খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ এবং পেটে পানি জমার উপশম হবে। বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন প্রয়োজন, এটা তার আগের ধাপ।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শুক্রবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।

যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসক বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। তখনই জরুরি ভিত্তিতে ‘টিপস’ করার সিদ্ধান্ত হয়।

দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page