September 8, 2026, 2:17 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা ; ওসি ও দুই পুলিশ সদস্যসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে হত্যার দায়ে রেলওয়ে থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জামালপুর বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরচন্দ্র মজুমদার,  সহকারী উপপরিদর্শক (এএসআই) সোরহাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া, জামালপুর রেলওয়ের টিসি আনিছুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে  বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারীকে পিটিয়ে গুরুতর আহত করেন ওসিসহ পুলিশ সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page