August 20, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের আগে হয়রানি-গ্রেপ্তার দেখতে চায় না জাতিসংঘ ; বিএনপির সহিংসতা তাদের চোখে পড়েনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। তবে বিএনপির সহিংসতা তাদের চোখে পড়েনা

প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

‘বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?’

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক এমন প্রশ্নের জবাব দেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তাঁরা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন। স্টিফেন ডুজারিক আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা তাঁরা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তাঁরা কথা বলেছেন।

তবে বিএনপি-জামায়াতের তান্ডব, প্রকাশ্যে পিটিয়ে পুলিশ হত্যা, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে নির্যাতন করা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জান-মাল ও যানবাহন রক্ষা এবং সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধে যে কোন পদক্ষেপ নিতে পারে সরকার। এটাকে কোনো ভাবেই হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বলা সমিচিন নয়।

রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বিষয়ে রাষ্ট্রবহির্ভূত কারো মন্তব্য জাতির জন্যে অবমাননাকর! কিন্তু দুঃখজনক যে, একটি স্বার্থান্বেষী চক্র সুচারুরূপে সেই অপতৎপরতাটিকেই উৎসাহিত ও সহায়তা করে চলেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page