August 16, 2026, 6:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

তথ্য অধিকার আইনে জরিমানা ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করা এবং তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে ৩ হাজার টাকা জরিমানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

অপর একটি অভিযোগে তথ্য সরবরাহে অবজ্ঞা এবং বাঁধা সৃষ্টি করায় চাঁদপুরের কামরাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে ৪ হাজার টাকা জরিমানা এবং একইসাথে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।
তথ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি করায় অপর একটি অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলীন মিরুলুম দাখিল মাদ্রাসার সুপারকে (ভারপ্রাপ্ত) ৩ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
আজ বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ পূর্বক এই আদেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ৭টি অভিযোগের শুনানী করে ৭টি অভিযোগেরই নিষ্পত্তি করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page