July 28, 2026, 6:17 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের পায়ে ধরে কোন লাভ নেই ; জনপ্রীয়তা থাকলে নির্বাচনে আসেন : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, বিদেশিদের হাতে-পায়ে ধরে কোন লাভ নেই। আপনাদের যদি জনপ্রীয়তা থাকে তাহলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা না করে নির্বাচনে আসেন। কার কত জনপ্রীয়া দেখা যাবে। দেশের মানুষ আপনাদের শাসন আমল দেখেছে বলেই মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায়না।
৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর কলেজস্ট্যান্ডে দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস হত্যা নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অন্যানের অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদ মোক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজী, সাবেক আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
এর র্পুবে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে কলেজ বাসষ্ট্যান থেকে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশের একটি মিছিল বের করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page