June 16, 2026, 5:18 pm
শিরোনামঃ
মাগুরায় কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি ; ক্ষতি সাড়ে ৫ লাখ টাকার বেশি একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে : মির্জা ফখরুল শেষ পর্যায়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আমি তা প্রত্যাখ্যান করেছি‌ : তথ্য উপদেষ্টা আশুরার মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি লালমনিরহাটে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ১ জন নিহত নেতানিয়াহুকে লাঠি ও পাথর মেরে বিতাড়নের ডাক দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি : ট্রাম্প লেবাননে হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান
এইমাত্রপাওয়াঃ

কানাডায় দুই ইহুদি স্কুলে বন্দুকধারীর ‘হামলা’  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কনাডার মন্ট্রিয়লে দুই ইহুদি স্কুলে গতকাল বৃহস্পতিবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর ডয়চে ভেলে।

তবে স্কুলে গুলি চালানোর ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। ট্রুডো বলেছেন, ‘সংঘর্ষ, ঘৃণা, ইহুদিবিদ্বেষ, ইসলামফোবিয়া এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে বা ইহুদি স্কুলে গুলির ঘটনা- সবকিছুই অগ্রহণযোগ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে বিরোধী পক্ষের সঙ্গে জোটবদ্ধ লোকদের মধ্যে হিংসাত্মক দ্বন্দ্বের পরে দুই ইহুদি স্কুলে গুলি চালানো হয়েছে।

মন্ট্রিয়লে পরিদর্শনের সময় জাস্টিন ট্রুডো বলেছেন, আমি জানি সবারই আবেগ অনেক বেশি কাজ করছে এবং মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু কানাডিয়ান হিসেবে আমরা একে অপরকে আক্রমণ করতে পারি না।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।

এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজার। এরপর থেকেই অনেক দেশেই ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page