June 19, 2026, 8:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড জনগণের ভালোবাসা বড় শক্তি ; নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা করলেন স্পিকার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই : সেতুমন্ত্রী নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান প্রাথমিক আলোচনা হবে সুইজারল্যান্ডে
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ; হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৭৪০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ২ জন, ঢাকার বাইরে ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৪০ জন রোগী।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১০ জন।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৩ হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৬ হাজার ৭১ জন। ঢাকায় ১ লাখ ১ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪৮৪ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page