August 16, 2026, 10:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৭০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ জনে।

এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭০ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গুরোগী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ১৫১ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন, ঢাকার বাইরের ৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৫ হাজার ৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪ হাজার ২২৭ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০২ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২৬৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ ৮৭ হাজার ৬৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ১ হাজার ৮০০ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৮৫ হাজার ৮৪১ জন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page